রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চাঁচলে বিষ খেয়ে আত্মঘাতী তরুনী।

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:১৭ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ০২:১৭ পিএম, ৩১ আগস্ট ২০১৯ শনিবার

চাঁচলঃ
চাঁচল থানার  খরবা গ্রাম পঞ্চায়েতের বাসিলহাট(দিঘী) গ্রামে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত তরুণীর নাম ইত্তেসাম পারভিন(১৮)। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাত্রে ওই তরুনী বিষ খায়, বাড়ির সদস্যরা জানতে পেরে তড়িঘড়ি চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। 
 শনিবার সকালে  হাসপাতালে মারা যান ইত্তেসাম। জানা যায়, ইত্তেসাম খরবা হরিনারায়ন এগ্রিল উচচ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেনীতে পাঠরত ছিল।
তরনীর  বাবা ইমরান আলী বলেন, 'মেয়ে এমন ঘটনা ঘটাবে তা ভাবতে পারিনি।' তরুনীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাসিলাহাট এলাকায়। এদিন দুপুরে মৃতদেহটি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান চাঁচল পুলিশ।