সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমের খয়রাশোলে পুলিশ বনাম ড্রাইভারদের প্রীতি ফুটবল ম্যাচ

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৪ এএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:০৪ এএম, ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার

 

 

বীরভূম জেলা পুলিশের সৌজন্যে ও  খয়রাশোল থানার উদ্যোগে এই থানা এলাকার টোটো, অটো সহ বিভিন্ন গাড়ী ড্রাইভারদের নিয়ে পাঁচড়া হাইস্কুল মাঠে একটা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যেগে যে পথ নিরাপত্তা কর্মসূচি পালিত চলছে সেই  কর্মসূচীর একটা অংশ বা পথ নিরাপত্তা প্রচারের অংশ। পুলিশ বনাম ড্রাইভারদের খেলাকে ঘিরে এলাকার উৎসাহী মানুষের সমাগমে খেলার মাঠ ও জমজমাট হয়ে ওঠে। খেলায় খয়রাশোল পুলিশকে ৪-০ গোলে পরাজিত করে গাড়ি চালকদের দল। থানার পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।