বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শোকরানা মাহফিল শুরু

জাগরণ রিপোর্ট

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১০:১২ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার | আপডেট: ১০:১২ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

প্রধানমন্ত্রীর সংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে শোকরানা মাহফিল।  শোকরানা মাহফিলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার সকাল নয়টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়।  অনুষ্ঠানে ফজরের নামাজের পর থেকেই সারা দেশ থেকে দলে দলে ছুটে আসছেন আলেমরা।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আলেমদের জনস্রোত।  তবে সকাল ৯টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় পরিপূর্ণ হয়ে গেছে।
কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে এ ‘শোকরানা মাহফিল’ আয়োজন করেছে কওমি মাদরাসাগুলোর ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ।