শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজনগরের শীর্ষা কোড়াডাঙ্গাল বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৭ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার | আপডেট: ১০:১৭ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীর্সা কোড়া ডাঙ্গাল প্রাথমিক বিদ্যালয়ে ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট ও কোলগেট মেট্রোর সহযোগিতায় নির্মল বিদ্যালয় সপ্তাহ পালিত হল। 

প্রথমে বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে একটি র‍্যালি করে গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে তাদের সচেতন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে পানীয় জলের ব্যাবহার বিধি সম্বন্ধে তাদের জানানো হয়। বিদ্যালয়ের শিশু সংসদের এর সদস্যরা গ্রামের মানুষদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি অবগত করে। সোমবার এই কর্মসূচী শুরু হয় এবং চলবে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন ব্যানার্জি, সহ-শিক্ষক বিজয় মাল, ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্টের পক্ষ থেকে সুপারভাইজার সুমন দে সরকার, হাইজিন এডুকেটর সৌরভ মুখার্জি ও কমিউনিটি মবিলাইজার মনোরঞ্জন চৌধুরী।