বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

জাগরণ রিপোর্ট  

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১০:০৯ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার | আপডেট: ১০:০৯ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, রাতে হঠাৎ কুয়াশা দেখা দেয়। পরে এর তীব্রতা বাড়তে থাকলে পদ্মায় দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফেরিগুলোর দিক নির্ণয়ে সমস্যা হলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে সব ফেরি চলাচল বন্ধ করা হয়।

কুয়াশা কেটে গেলে ফেরি পারাপার ফের স্বাভাবিক হবে বলে জানান ফেরিঘাট ব্যবস্থাপক।