রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ডেপুটেশন বীরভূমের রাজনগর থানায়।

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার | আপডেট: ১০:৩৬ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার

 

 

বুধবার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা ডেপুটেশন দিলো বীরভূমের রাজনগর থানায়। শিক্ষকদের পক্ষ থেকে সঞ্জয় গরাই জানান তাঁরা পুলিশি হেনস্থার প্রতিবাদে আজ রাজনগর থানায় ডেপুটেশন দেন।

অভিযোগ গতকাল বীরভূমের রাজনগর চক্রের খোদাইবাগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যান সৌ কে পুলিশ বাইক চেকিংয়ের নামে হেনস্থা করে। তারই প্রতিবাদ করে এলাকার প্রাথমিক শিক্ষকরা বুকে কালো ব্যাজ পরে মিছিল করে রাজনগর থানায় ডেপুটেশন দেন। এদিন রাজনগর থানার পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয় বলে জানান ডেপুটেশন দিতে আসা শিক্ষকরা। এদিন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জয় গরাই, অভিজিৎ ধারা, সোমনাথ ভট্টাচার্য প্রমুখ।