বিএসএফের জালে আটক অবৈধভাবে প্রবেশকারী তিন বাংলাদেশি
হক নাসরিন বানু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার | আপডেট: ০৯:৩৮ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার
বিএসএফের জালে আটক অবৈধভাবে প্রবেশকারী তিন বাংলাদেশি।
শনিবার ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বৈষ্ণবনগর থেকে অবৈধভাবে প্রবেশকারী ৩ জন বাংলাদেশিকে আটক করেছে ৭৮ নম্বর বি এস এফ বাহিনীর জোয়ানেরা। ধৃতদের শনিবার গভীর রাত্রে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় ৭৮ নম্বর বি এস এফ বাহিনীর জোয়ানেরা।ধৃতরা হলেন(১) মোঃ ফারুক হোসেন (২৫) পিতা শহিদুল ইসলাম বাড়ি নুকুল বাড়িয়া কুঠিয়া ডিসটিক রাজশাহী (২) মোহাম্মদ বাবু হোসেন ( ২৪) পিতা শহিদুল হোসেন বাড়ি ভিলেজ ঘুঘুডাঙ্গা, পি এস শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জ (৩) তাসলিম আলী (২২) পিতা লিয়াসউদ্দিন বাড়ি ভবানীপুর পোস্ট অফিস সাহাপুর জেলা শিবগঞ্জ ডিসটিক চাঁপাইনবাবগঞ্জ। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে পেশ করেছে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ।
