বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গাছ থেকে ঝুলন্ত স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার

হক জাফর ইমাম, মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ১২:৩৮ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

বাড়ির কাছে আম গাছ থেকে ঝুলন্ত স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদা হরিশ্চন্দ্রপুর থানার জয়নগর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ,মৃতদের নামগুলি হল অকালু দাস (৩৫)ও বিজলি দাস (৩২) । ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তাঁরা আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা হরিশচন্দ্র পুর থানার পুলিশ।