রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কথা রাখলেন বিধায়ক মোস্তাক আলম

সরিফুল ইসলাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার | আপডেট: ১২:২৬ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

সরিফুল ইসলাম, পুষ্পপ্রভাতের প্রতিবেদক, হরিশ্চন্দ্রপুর,১৫ আগস্ট : গত বছরের নভেম্বর মাসে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পূর্বতালশুড় গ্রামে একটি বেসরকারি স্কুলের উদ্বোধনে এসে হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস বিধায়ক তথা মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম স্কুলের শ্রীবৃদ্ধির পাশাপাশি স্কুলেরই ব্যবহারের স্বার্থে একটি কমিউনিটি হল করে দেওয়ার অঙ্গীকার করেন। আর সেই মোতাবেক এনইউইপি'র তিন লক্ষ টাকা বরাদ্দে এস .পি. আকাডেমির স্কুল ক্যাম্পাসে তৈরি করে দিলেন একটি ঘর। স্বভাবতই খুশির জোয়ার পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক মহলে। আকাডেমির প্রধান শিক্ষক অযোধ্যা প্রসাদ দাস বলেন, আমরা খুব আশা নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়েছি। এম.এল. সাহেবের এই কমিউনিটি হল আমাদের চলার পাথেয় হবে বলেই মনে করি। আর বৃহস্পতিবার সেই কমিউনিটি হলের উদ্বোধনে এসে বিভিন্ন মিশনের ভূয়সি প্রশংসা করেন বিধায়ক মোস্তাক আলম। তিনি বলেন এস. পি. আকাডেমিকে ভালো জায়গাই নিয়ে যেতে হবে।আমি যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করব। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন এই মিশনের ছেলে-মেয়েদের মানুষ করে নিজের পায়ে দাঁড় করাতে হবে