রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমের সীমান্তবর্তী এলাকা রাজনগরে পালিত হল পবিত্র ইদুজ্জোহা।

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০৫ পিএম, ১২ আগস্ট ২০১৯ সোমবার | আপডেট: ১১:০৫ পিএম, ১২ আগস্ট ২০১৯ সোমবার

 

 

বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগরে পালিত হল পবিত্র ইদুজ্জোহা। জেলার প্রাচীন রাজধানী তথা জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরে পালিত হল পবিত্র ইদুজ্জোহা। আরবি জ্বিলহজ্জ মাসের  ১০ তারিখ এই  ইদ-উল-আজহা বা বকরিদ সারা মুসলিম বিশ্বের পাশাপাশি জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল।

আজ থেকে কয়েক হাজার বছর আগে আল্লাহ পয়গম্বর ইব্রাহীমকে নিজ পুত্র ইসমাইলকে কুরবানি দিতে আদেশ করেন। সেই ঘটনাকে স্মরণ করেই সারা মুসলিম বিশ্বের মানুষ এই দিনটি পালন করে আসছেন। রাজনগরের ইদগাহে আয়োজিত বকরিদের নামাজে এদিন অংশ নেন বেশ কয়েক হাজার ধর্মপ্রান মুসলিম।

এছাড়া রাজনগর এলাকার আড়ালী, খোদাইবাগ, ইদগাছা, কানমোড়া, মুর্গাথলি সহ বিভিন্ন গ্রামের ইদগাহ ও মসজিদে ধর্মপ্রাণ মুসলিমরা যথাযথ মর্যাদার সাথে ইদুল-আজহার নামাজ আদায় করেন। 

এদিন সকাল থেকেই গোসল সেরে নতুন পোশাক পরে নামাজের উদ্দেশ্যে বিভিন্ন মসজিদ ও ইদগাহে পৌঁছান মুসুল্লিরা। সাথে কচি কাঁচারাও রংবেরংয়ের জামা কাপড় পড়ে বড়োদের সাথে নামাজ আদায়ের জন্য ইদগাহ ও মসজিদে যায়। নামাজ শেষে একে অপরের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করে।