বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কেন্দ্রের ঘোষণায় উল্লাসে মাতলেন মালদায় বিজেপি কর্মীরা

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:৩৭ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

কেন্দ্রের ঘোষণায় উল্লাসে মাতলেন মালদায় বিজেপি কর্মীরা।

 

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, এই রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা ও লাদাখের পৃথকীকরণের ঘোষণা হতেই উল্লাসে মাতলেন মালদা বিজেপি কর্মীরা। সোমবার সন্ধ্যায় একটি মিছিল করে মালদা শহর পরিক্রমা করে বিজেপি নেতা কর্মীরা। তাঁদের বক্তব্য, এক দেশে একটাই আইন চালু থাকবে এটাই সকলের দাবি। কাশ্মীরে আলাদা আইন করে সুযোগ সুবিধা দেওয়া হলেও জঙ্গী তৎপরতা বেড়েছে। তাই কেন্দ্রীয় সরকার জনগণের মনের কথা অনুভব করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কারণে আত্মবলিদান দিয়েছেন তা আজ স্বার্থক হলো বলে জানান বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল। বিজেপি কর্মীরা এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে জমায়েত হয়ে শ্রদ্ধা জানান মোমবাতি জ্বালিয়ে।