বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ইস্টিমিট কমিটির সভাপতি বৃন্দাবনের হাতে স্বারকপত্র দিয়েছেন ফারহানা

মোস্তফা আহমেদ মজুমদার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০২ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১০:০২ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

হাইলাকান্দি প্রতিনিধি: ১১জুলাই


আসাম বিধানসভার Estimate কমিটির সভাপতি শ্রী বৃন্দাবন গোস্বামীর হাতে স্বারকপত্র তুলে দিয়েছেন হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী ফারহানা খানম চৌধুরী

স্বারকলিপিতে উল্লেখ রয়েছে শীঘ্রই পঞ্চায়েতরাজের অধীনে জেলায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের দাবি

আজ হাইলাকান্দি আবর্ত ভবনে আসাম বিধানসভার Estimate কমিটির সভাপতি শ্রী বৃন্দাবন গোস্বামীর হাতে পঞ্চায়েত রাজের অধীনে জেলায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের দাবি জানিয়ে একখানা স্মারকপত্র তুলে দিয়েছেন হাইলাকান্দি জেলাপরিষদের সভানেত্রী তথা রাঙ্গাউটি নিতাইনগর জেলা পরিষদ আসনের নির্বাচিত প্রতিনিধি ফারহানা চৌধুরী। সভানেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাপরিষদের উপ-সভাপতি হিলাল উদ্দিন বড়ভূইয়া এবং পাঁচগ্ৰাম কালীনগর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি শ্রী পৃথীশ দাস, উপস্থিত ছিলেন Estimate কমিটির সদস্য সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর, উত্তর করিমগঞ্জের বিধায়ক শ্রী কমলাক্ষ দে পুরকায়স্থ ও সভানেত্রীর প্রতিনিধি বিশীষ্ট সমাজ সেবক মাসুক আহমদ বড়ভূইয়া প্রমুখ।