বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে মালে শিক্ষা কর্মীদের মিছিল

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০৮:৩২ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

 পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে মালে শিক্ষা কর্মীদের মিছিল। 
সংবাদদাতা, মালবাজার, ৯ জুলাই

 গত ৫ জুলাই কলকাতা ধর্মতলায় এস এস কে এবং এমএসকে শিক্ষা কর্মীদের শান্তিপুর্ন ধর্নার উপর পুলিশের লাঠি চার্জ করার প্রতিবাদে মঙ্গলবার দুফুরে এসএসকে এবং এমএসকে শিক্ষা কর্মীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। এদিন মালবাজার শহরে ক্যাল্টেক্স মোর থেকে শুরু হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখায়। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে বক্তব্য রাখা হয়। এদিন মিছিলের নেতৃত্ব দেন সতীশ চন্দ্র রায়, হাবিবুল ইসলাম, ক্ষিতিশ রায় প্রমুখ।