শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চাঁচলে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে বন্ধ রইল মনসা গান

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৫ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১০:৫৫ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

চাঁচলঃ রান্নার গ্যাস সিলিন্ডার পাইপ ফেটে ক্ষতিগ্রস্থ গৃহ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে চাঁচল 2 নম্বর ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের আটঘারা গ্রামে। জানা যায়, চারদিন ধরে এলাকার  গবীন সর্নকারের বাড়িতে চলছিল মনসা গান। মঙ্গলবার পঞ্চমদিনে প্রসাদ ভক্ষনের জন্য চলছিল খিচুড়ি রান্নার প্রসতুতি। রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডারের ফাইপটি ফেটে যায় বলে জানান রাধুনি। তক্ষনাৎ বন্ধ হয়ে যায় মনসা গান।
মুহুর্তেই আতঙ্কে সবাই দূরে সরে যায়। 
চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে চাঁচল দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 
তবে দুর্ঘটনায় আহত কেউ হয়নি বলে খবর।
রান্নাঘর সহ একটি শোবার  ঘর ভস্মীভূত হয়েছে। তার ফলে সমস্ত আসবাবপত্র ও বস্ত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত গবীন সর্নকার।