রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

  অত্যাচারে  অতিষ্ঠ হয়ে স্বামীকে খুন করল স্ত্রী মেটেলিতে

সংবাদদাতা, মেটেলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার | আপডেট: ০৩:১৩ পিএম, ৭ জুলাই ২০১৯ রোববার

 প্রতিদিন বাড়িতে এসে স্ত্রীর উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালাত স্বামী। শনিবার রাতে সেই অত্যাচার চরমে উঠলে ধারাল অস্ত্র দিয়ে স্বামীকে কুপিয়ে খুন করল স্ত্রী। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের সাতখাইয়া চাবাগানের সর্দার লাইন শ্রমিক বস্তিতে। আততায়ী মহিলার নাম গুরবাড়ি মানকি মুন্ডা (৩২)। মৃত স্বামীর নাম বাবলু মানকিমুন্ডা। 

পুলিশ ও স্থানীয় লোকজনের সুত্রে জানাগেছে, ওই চাবাগানের শ্রমিক বস্তিতে একটি আবাসনে ওই পরিবার থাকত। স্বামী বাবলু প্রতিদিন মদ্যপ হয়ে রাতে বাড়ি এসে স্ত্রীর উপর শারীরিক ও মানষিক নির্যাতন চালাত। শনিবার তার বিরাম হয়নি। বাবলু বাড়ি এসে স্ত্রী উপর অত্যাচার শুরু করে। মারধোর করে। রাত ৯ টা নাগাদ অবস্থা চরমে উঠলে স্ত্রী গুরবারি চা গাছ কলম করার দা দিয়ে স্বামীর গলায় কোপ দেয়। তারপর শরীরের অন্যান্য অংশে কোপাতে থাকেন। ঘটনাস্থলেই স্বামী বাবলুর মৃত্যু হয়। এরপর স্বামীর মৃতদেহ একটি প্লাস্টিকের বস্তা দিয়ে মুড়ে রেখে দেয়। এই ঘটনা জানাজানি হতেই রবিবার সকালে তাদের বাড়ির সামনে আশেপাশের লোকজন ভীর জমায়। খবর যায় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং স্ত্রীকে গ্রেফতা করে। 
থানা সুত্রে জানাগেছে যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গুরবারি মানকিমুন্ডার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।