সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এশিয়া চলচ্চিত্র উৎসবে ‘কালের পুতুল’

বিনোদন প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৭:১২ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৭:১২ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

রহস্য গল্প নিয়ে নির্মিত ‘কালের পুতুল’ প্রদর্শিত হবে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য ‘৬ষ্ট এশিয়া চলচ্চিত্র উৎসবে’। এ উৎসবে ‘ডিসকভারিজ’ বিভাগে এটি দেখানো হবে। চলতি বছরের মার্চে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পায়। আকা রেজা গালিব পরিচালিত এটি তার প্রথম চলচ্চিত্র। প্রেক্ষাগৃহের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েও এটি প্রশংসিত হয়। এর কাহিনী ও চিত্রনাট্য করেছেন নাসিফুল ওয়ালিদ। অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সাহা, জান্নাতুন নূর মুন, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।

এ উৎসবে অংশগ্রহণের জন্য বিশটি দেশের প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া একশো চলচ্চিত্র মনোনিত হয়েছে। ৩১ অক্টোবর থেকে পৃথক পৃথক তিনটি ভেন্যুতে এগুলো দেখানো হচ্ছে। উৎসব শেষ হবে ১১ নভেম্বর। অফিশিয়াল, প্যানারোমা, নেটপ্যাক, ডিসকভারিজ, স্পেশাল, কম্পিটিশন এবং রেট্রোস্পেকটিভ ক্যাটাগরিতে প্রদর্শিত হচ্ছে। এ বছর ‘রেট্রোস্পেকটিভ বিভাগ’টি উৎসর্গ করা হয়েছে চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণপাম’ জয়ী জাপানি চলচ্চিত্র ‘শপলিফটারস’ নির্মাতা হিরোকাজু কোরি-এদারকে।

উৎসবে বাংলাদেশ থেকে আরো দুটি সিনেমা দেখানো হচ্ছেÑ ফাখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। এগুলো দেখানো হবে যথাক্রমে স্পেশাল ও নেটপ্যাক ক্যাটগরিতে।