রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সামসির ভগবানপুরে পুরোনো শক্রকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২০ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার | আপডেট: ০৬:২০ পিএম, ৫ জুলাই ২০১৯ শুক্রবার

সামসিঃ

পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে হাঁসুয়া দিয়ে দিয়ে কোপানোর অভিযোগ উঠল। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে মালদহের রতুয়া থানার সামসি অঞ্চলের ভগবানপুর গ্রামে । স্থানীয় সূত্রে জানা গেছে, ভগবানপুর রেল লাইনের উত্তরাংশের বাসিন্দা মাহাতাব উদ্দিন এদিন ব্যবসার কাজে পায়ে হেঁটে পিনডালতলা গ্রামের দিকে যাচ্ছিলেন। এই সময় বাড়ির সামনে রাস্তার মধ্যে তাকে পেয়ে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে মানিকুল ইসলাম নামে এক যুবক। প্রথম দুটি আঘাত এড়িয়ে গেলেও হাঁসুয়ার তৃতীয় কোপে মাহাতাবের ডান হাতের কব্জি গুরুতরভাবে জখম হয়। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে মাহাতাবকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান আহত ব্যক্তিকে।

 পুরনো শত্রুতার জেরে তাকে প্রাণের মারার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। সামসী পুলিশ ফাঁড়িতে মানিকুলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন আহতের পরিবার। সামসি ফাঁড়ির ইনচার্জ মৃণাল চট্টোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে।