বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

চাবাগান থেকে বিশাল অজগর উদ্ধার

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৩:২৯ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

 চাবাগান থেকে বিশাল অজগর উদ্ধার। 

 বুধবার সকালে চাবাগানের আবাদি এলাকা থেকে উদ্ধার হলো প্রায় ১২ ফুট লম্বা অজগর। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের ডানকান গোষ্ঠীর কিলকোট চাবাগানে। জানাগেছে, বুধবার সকালে শ্রমিকরা কাজে গেলে ২৪ নম্বর আবাদি এলাকায় অজগরটিকে দেখতে পায়। তারা অজগরটিকে উদ্ধার করে চাবাগানের কারখানায় নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন্যপ্রান শাখার খুনিয়া স্কোয়ার্ডের বনকর্মীরা। তারা অজগর টিকে খাঁচা বন্ধি করে নিয়ে যায়। বনকর্মীরা জানান, প্রাথমিক পর্যবেক্ষণ করে সাপটি বনাঞ্চলে ছেরে দেওয়া হবে।