রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পুলিশের জালে কোটি টাকাসহ আটক ট্রাক ড্রাইভার। হক জাফর ইমাম।

সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ১১:৪৫ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

 

পুলিশের জালে কোটি টাকাসহ ট্রাক ড্রাইভার আটক। উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকা। মঙ্গলবার রাত ১০.৪৫ মিনিট নাগাদ মালদা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদা ইংরেজবাজার থানার যদুপুরের সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে অভিযান চালায়ে একটি ট্রাককে আটক করে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ট্রাক ড্রাইভারের সিটের নীচে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে উদ্ধার হয় ৯৭ লক্ষ সাত হাজার ৫০০ টাকা। আটক ট্রাক ড্রাইভারের নাম ওমর ফারুখ। সে মালদা কালিয়াচকের শাহাবাজপুরের বাসিন্দা। তার ট্রাকে বসে থাকা আর একজন নাম রাজু সেখ ঘটনার বেগতিক দেখে পলাতক। ঘটনার সম্পর্কে পুলিশ সুপার জানিয়েছেন ট্রাকের মধ্যে বস্তাবন্দী বিপুল অংকের টাকা উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারে নি ট্রাক ড্রাইভার।