রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গরু পাচারকারী গুলিবিদ্ধ দেহ

হক জাফর ইমাম । মালদা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪০ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ১১:৪০ পিএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

ভারত- বাংলাদেশ সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের আক্রমণে মৃত হলেন এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদা বৈষ্ণবনগর থানার অন্তর্গত শোভাপুর এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। অভিযোগ মালদা বৈষ্ণবনগর থানার অন্তর্গত শোভাপুর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাপথে গরু পাচারের সময় বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদে সঙ্গে ধস্তাধস্তি হওয়াই জওয়ানদের আক্রমণে পাচারকারীর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে  মৃত গরু পাচারকারীর নাম টুটুল শেখ পিতার নাম জামাল শেখ বাড়ি বৈষ্ণবনগর থানার শোভাপুর এলাকায়।