বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ পুকুর থেকে উদ্ধারে চাঞ্চল্য এলাকায়

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:০৯ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ১২:০৯ এএম, ৩ জুলাই ২০১৯ বুধবার

নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ পুকুর থেকে উদ্ধারে চাঞ্চল্য এলাকায়।


নিখোঁজ এক ব্যবসায়ীর মৃতদেহ পুকুর থেকে উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা ঔহরিশ্চন্দ্রপুর থানা রোড এলাকায়।সোমবার দুপুরে ওই এলাকার একটি পুকুরে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা। এরপরই এলাকায় শোরগোল পড়ে যায় । খবর দেওয়া হয় মালদা হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ব্যক্তির নাম তপন কর্মকার (৫০)। তার বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুর রামনগর গ্রামে । পেশায় কাঠ ব্যবসায়ী ওই ব্যক্তি রবিবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । বাড়ির লোকেরা অনেক খোঁজ খবর নেওয়ার পরেও ওই ব্যক্তির সন্ধান না পেয়ে পুলিশে মৌখিক জানায়। এরপরই ২৪ ঘন্টার মধ্যে তপন কর্মকারের মৃতদেহ  পুকুরে ভাসতে দেখা যায় ।
মৃতের ছেলে মঙ্গল কর্মকার জানিয়েছেন, রবিবার পরিবারের সকলেই একটি বিয়ের বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলাম । দুপুরের পরে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । এরপরে সোমবার দুপুরে লোক মারফত  জানতে পারি বাবার মৃতদেহ  পুকুরে ভাসছে। তারপরে ওই এলাকায় যায় এবং বাবার দেহ সনাক্ত করি।  আমাদের ধারণা কেউবা কারা বাবাকে খুন করে থাকতে পারে । পুরো ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।
মালদা হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ জানিয়েছে,  ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্টের পরেই বলা যাবে। খুন হয়েছে না আত্মহত্যা। ঘটনার  তদন্ত শুরু করেছে মালদা হরিশচন্দ্রপুর থানার পুলিশ।