রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কাটমানি ফেরতের দাবীতে বাতাবাড়িতে মিছিল

সংবাদদাতা মালবাজার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১৭ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:১৭ এএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার

 কাটমানি ফেরতের দাবীতে বাতাবাড়িতে মিছিল। 
সংবাদদাতা, মালবাজার, ১ জুলাই

কাটমানি আন্দোলনের জোয়ার এবার আছড়ে পড়লো ডুয়ার্সে। সোমবার বিকালে মেটেলি ব্লকের ধুপঝোড়া বাতাবাড়ি এলাকায় বিজেপির নেতৃত্বে কাটমানি ফেরত দেবার দাবিতে এক মিছিল সংগঠিত করা হয়। বাতাবাড়ি গ্রামীণ এলাকা থেকে শুরু হয়ে এই মিছিল বাতাবাড়ি ফার্ম হয়ে দীঘির পাড় পর্যন্ত আসে। তারপর একই ভাবে ফিরে যায়। মিছিলের নেতৃত্ব দেন মজনু হক, মেহেবুব আলম প্রমুখ। বিজেপি নেতাদের দাবী এই বিভিন্ন কাজে তৃনমুল কংগ্রেসের বহু নেতা কাটমানি নিয়েছেন। তাছাড়া কাজ পাইয়ে দেবার নাম করে অনেক নেতা টাকা নিয়েছে।  ফেরত দিতে হবে। এনিয়ে আগামী দিনে আরও আন্দোলন হবে ।   
বিজেপির এই মিছিল নিয়ে উদ্বিগ্ন নয় তৃনমুল কংগ্রেস। দলের ব্লক সভাপতি সোনা সরকার বলেন, আমাদের এখানে এমন কিছু ঘটনা নেই। ওদের আন্দোলনের কোন ইস্যু নেই। খর কুটা ধরে বাচতে চাইছে।