জমি থেকে রহস্যজনক অবস্থায় গৃহবধূর মৃত্যু দেহ উদ্ধার
হক জাফর ইমাম । মালদা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার | আপডেট: ০৮:৪৫ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার
জমি থেকে রহস্যজনক অবস্থায় গৃহবধূর মৃত্যু দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির কাছে জমি থেকে রহস্যজনক অবস্থায় এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ । ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে মালদা হব্বিপুর থানার গোড়ামারি গ্রাম পঞ্চায়েতের দেবিনগর গ্রামে । পুলিশ জানিয়েছে মৃত গৃহবধুর নাম সোনাপতি সিংহ(৪৭)। মৃত দেহের কাছ থেকে অ্যাসিডের শিশি উদ্ধার হয়েছে । তাতেই পুলিশের প্রাথমিক অনুমান অ্যসিড খেয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারে ওই গৃহ বধু।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছ, দির্ঘদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে অ্যসিড খেয়ে আত্মঘাতী হয়েছে ওই গৃহবধূ । ঘটনার তদন্ত শুরু করেছে মালদা হবিবপুর থানার পুলিশ।
