বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালে বাস মালিকদের সংগঠনের নতুন কমিটি গঠন

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৮ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

 মালে বাস মালিকদের সংগঠনের নতুন কমিটি গঠন। 

সংবাদদাতা, মালবাজার, ২৭ জুন

 ডুয়ার্সের বুকে রাজ্যের অন্যান্য এলাকার মতো বেশ কিছু বেসরকারি যাত্রীবাহী বাস চলাচল করে। এই সব বাস মালিকদের একটি সংগঠন রয়েছে যার নাম ডুয়ার্স বাস ও মিনিবাস ওনার্স এসোশিয়েশন। বৃহস্পতিবার দুফুরে শহরের উদিচি হলে এই সংগঠনের এক সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভার শেষে প্রবীণ বাস মালিক আর কে প্রধান বলেন, আমাদের এই সংগঠন বহু পুরানো। সাংগঠনিক কাজকর্মের পাশাপাশি আমরা অনেক সামাজিক কাজ করি। কিছুদিন ধরে আমাদের এই সংগঠনের কাজকর্ম অনিয়মিত হয়ে পড়েছিল। সংগঠনকে পুনঃ রায় সক্রিয় করতে আজ নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি ও সম্পাদক হয়েছেন কার্তিক কানু ও মদন যাদব। কোষাধ্যক্ষ হয়েছেন প্রদীপ সাহা। আগামী দিনে ওনারা সংগঠন পরিচালনা করবেন।