দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
জাগরণ ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৪:৩০ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে দেশের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগরে উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিদ্যমান রয়েছে। ।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
