বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পৃথক পৃথক এলাকায় বাজ পড়ে মৃত্যু মহিলা সহ চার আহত এক

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৭:০৮ পিএম, ২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার

পৃথক পৃথক এলাকায় বাজ পড়ে মৃত্যু মহিলা সহ চার আহত এক।


 পৃথক পৃথক এলাকায় বৃষ্টিতে বাজ পড়ে মৃত হলো মহিলা সহ চার আহত হলেন একজন। প্রথম ঘটনাটি ঘটেছে মালদা গাজলের করকচ এলাকায় অপরটি ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক ব্লকের নুরপুর গ্রামে। মালদা গাজলের  করকচের বাজ পড়ে মৃত ব্যক্তিরা হলেন
 ১)বৈরগাছি -২জিপির বানিয়াপুকর গ্রামের বিদুৎ পরে সামিম নামে এক ব্যক্তি।
২) শান্তি শাউরিয়া (৫৫)
বাড়ি গাজলের করকচ অঞ্চল এর উত্তর নবগ্রাম এলাকার খেজুরডাঙ্গি গ্রামে।
৩)তালাময়ী চড়ে (৩৮)
বাড়ি গাজোলের করকচ অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়।নাম- জোহন সরেন বয়স ৫০ পিতা -সালকু সরেন 
বাড়ি -ধামুয়া। বর্তমানের সে মালদা গাজল হাতিমারি হাসপাতালে চিকিৎসাধীন। অপর ঘটনায় বৃষ্টিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে মালদা মানিকচক ব্লকের নুরপুর এলাকার সুবি খাতুন বয়স ১২ পিতা মোঃ আলতাফ বাড়ি নুরপুর এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়