বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ওদলাবাড়িতে গভীর রাতে পিচবোর্ড বোঝাই ট্রাকে আগুন চাঞ্চল্য

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩৫ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার | আপডেট: ১০:৩৫ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার

 ওদলাবাড়িতে গভীর রাতে পিচবোর্ড বোঝাই ট্রাকে আগুন চাঞ্চল্য। 
সংবাদদাতা, মালবাজার, ২২ জুন

 শুক্রবার গভীর রাতে জাতীয় সরকের উপর দাঁড়িয়ে থাকা এক ছোট ট্রাকে হটাৎ করে আগুন লেগে যায়। স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানো হয়। ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ি বাজার এলাকায় জাতীয় সরকের উপর। 
স্থানীয়দের কাছ থেকে জানাগেছে, শুক্রবার রাতে ট্রাকটি জাতীয় সরকের উপর দাঁড়িয়ে ছিল। হটাৎ ওই ট্রাক থেকে প্রচন্ড ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। দ্রুত তারা ট্রাকটিকে ঠেলে এক কিনারে নিয়ে যায়। পিছনের ডালা খুলে দেখে ট্রাকের মধ্যে রাখা পিচবোর্ড ও কার্টুন রয়েছে। সেগুলো জ্বলছে। পরে তারা জল দিয়ে আগুন নেভায়। আগুনে ট্রাকটির সেরকম ক্ষতি না হলেও পিচবোর্ড অনেকটা পুড়ে যায়। কিভাবে আগুন লাগল কেউ বলতে পারেনি।