বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রবীন্দ্র নজরুল সন্ধ্যা ন্যাশনাল ইন্স্যুরেন্স স্টাফ রিক্রিয়েশন

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০১ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০১ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

রবীন্দ্র নজরুল সন্ধ্যা ন্যাশনাল ইন্স্যুরেন্স স্টাফ  রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে।


রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয় ন্যাশনাল ইন্স্যুরেন্স স্টাফ  রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে। এই দিনের রবীন্দ্র নজরুল অনুষ্ঠান ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মালদা ডিভিশনাল অফিসে আয়োজিত করা হয়। উপস্থিত ছিলেন জেলার বেশ কিছু  উচ্চপদস্থ আধিকারিক সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।অনুষ্ঠানে নজর কেড়েছিল মালদার ডিভিশনাল ম্যানেজার অসিত বরণ সরকার এবং শ্যামল সরকার ও অনুরাধা সেনগুপ্তের পরিচালনা ও পরিবেশনায় একটি গীতিনাট্য।প্রযোজনায় অঙ্কুরোদ্গম কালচারাল সোসাইটি। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন তনুশ্রী চক্রবর্তী। নজরুল গীতিতে ছিলেন ইন্দ্রাণী ব্যানার্জী। আর শিশু শিল্পী শাঁওলী সেনগুপ্তের আবৃত্তি মন কেড়ে নিয়েছিল সকলের। রবীন্দ্রনাথ এবং নজরুল কে স্মরণ করে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ সবটা জুড়েই ছিল অদ্ভুত ভালো লাগা। যা উপভোগ করেছেন অনুষ্ঠানে আগত অসংখ্য দর্শক।