বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক কিশোর

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫৮ পিএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক কিশোর।


মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে মালদা – নালাগোলা রাজ্য সড়কে হবিবপুর থানার জাজৈইল এলাকায়। মৃত ওই কিশোরের নাম জয় বর্মণ (১৭) বলে পুলিস সূত্রে জানা গেছে। ওই কিশোর মালদা হবিবপুর থানার ধূমপুর গ্রাম পঞ্চায়েতের ফুলবন গ্রামের বাসিন্দা ছিল। বাড়ির সামনেই একটি মোটরবাইক গ্যারেজে মেকানিকের কাজ করত সে। বুধবার এক মোটরবাইক আরোহীর গাড়ি ঠিক করার পর সেটিকে পরীক্ষা করার জন্য নিয়ে বেড়িয়েছিল সে। কিন্তু হঠাতই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে মোটরবাইকটি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে বুলবুলচণ্ডী আর এন রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে মৃতদেহ ময়নাতদন্তে জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।