মুশফিককে খেলা চলাকালীন জড়িয়ে ধরল ক্ষুদে সমর্থক
স্পোর্টস ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৩:২৯ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
চলমান সিলেট টেস্টে খেলা চলাকালীন সময়ে মাঠের ভেতরে প্রবেশ করে বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে এক ক্ষুদে সমর্থক।
শনিবার (৩ নভেম্বর) ম্যাচের প্রথম দিন লাঞ্চের পর এ ঘটনা ঘটে।
জিম্বাবুয়ের ইনিংসের ৪৮তম ওভারে বোলিং শেষ করেন অভিষিক্ত নাজমুল ইসলাম অপু। এরপরই নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে গ্যালারিতে থাকা এক ক্ষুদে সমর্থক মাঠের ভেতর দৌড়ে প্রবেশ করে এবং মুশফিকুর রহিমকে পেয়ে জড়িয়ে ধরে।
এরপর নিরাপত্তারক্ষীরা দৌড়ে গিয়ে ওই ক্ষুদে সমর্থককে টেনে-হিঁচড়ে মাঠের বাইরে নিয়ে যায়। এ ঘটনা উপস্থিত দর্শক থেকে শুরু করে টিভি সেটের সামনে বসা দর্শকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
