সোমবার   ১৬ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

তিন মাস সুন্দরবনে পর্যটন বন্ধের নির্দেশ

জাগরণ ডেস্ক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০২:৫২ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

আগামী বছরের জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনে পর্যটন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। উদ্ভিদের উৎপাদন ও বন্যপ্রাণীর প্রজনন বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে এই সিদ্ধান্তে পযর্টনখাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ট্যুর অপারেটররা।

সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশের উদ্ভিদ এবং বন্যপ্রাণীর বৃহত্তম অভয়ারণ্য। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে এসব উদ্ভিদ এবং প্রাণীকূল জীবণ-সঙ্কটের মধ্যে রয়েছে।

এছাড়াও পর্যটকদের আনাগোনার কারণে এদের উৎপাদন এবং নিরাপদ প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে।  রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ বন্যপ্রাণী আধিক্য এলাকাগুলোতে ঘুরতেই পর্যটকরা বেশি পছন্দ করে।

এজন্য বন ও পরিবেশ বিশেষজ্ঞ এবং ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সকলের মতামত নিয়েই আগামী বছর থেকে সুন্দরবনের ৫২ শতাংশ এলাকায় পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার কথা বলছে বন বিভাগ।