বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ফুটপাতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:২২ এএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১২:২২ এএম, ২০ জুন ২০১৯ বৃহস্পতিবার

ফুটপাতে অজ্ঞাতপরিচয় বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য।

 ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা শহরের সংখ্যালঘু ভবনের সামনে ফুটপাতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা ইংরেজবাজার থানার পুলিশ, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলের দিকে পথচলতি মানুষেরা ঘন্টাখানেক ধরে বৃদ্ধ ব্যক্তি পড়ে আছেন ফুটপাতে। সাধারণ মানুষের সন্দেহ হলে তারা কাছে গিয়ে দেখেন বৃদ্ধ ব্যক্তিটি মারা গিয়েছেন সাথে সাথে খবর দেওয়া হয় মালদা ইংরেজবাজার থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মালদা ইংরেজবাজার থানার পুলিশ।বৃদ্ধ ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে।
 পুলিশের প্রাথমিক অনুমান প্রচণ্ড গরমে বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধ নাম পরিচয় পাওয়ার চেষ্টা করছেন মালদা ইংরেজবাজার থানার পুলিশ।