বিচারাধীন বন্দিকে মারধোরের অভিযোগে জেলরকে ভৎসর্না
খান আরশাদ, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার | আপডেট: ০৯:৪১ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার
বীরভূমের সিউড়িতে জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দিদের মারধোরের অভিযোগ উঠলো জেলরের বিরুদ্ধে। সংশোধনাগারের বিচারাধীন এক বন্দিকে জেলা আদালতে নিয়ে যাওয়া হলে ওই বন্দি অভিযোগ করেন জেলর তাকে বিনা অজুহাতে মারধর করেছেন। ওই বন্দিকে জখম অবস্থায়ও দেখা যায় এদিন। এর আগেও এই ধরনের অভিযোগ করে বন্দিরা। অভিযোগ জানার পর বিচারক জেলরকে ডেকে পাঠান। জেলর বিষয়টি স্বীকার করে বলেন আসলে ব্যাপারটি একটু অন্যভাবে ঘটে গিয়েছিলো। বিষয়টি জেনে বিচারক জেলরকে ভৎর্সনা করেন।
