সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নৃশংসভাবে পুড়িয়ে মারা হল গৃহবধূকে

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৩০ পিএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১০:৩০ পিএম, ১৮ জুন ২০১৯ মঙ্গলবার

 

 

এক অন্তঃসত্তা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো তার স্বামীর বিরুদ্ধে। মৃতা ওই গৃহবধূর নাম স্বরস্বতি মেটে। স্বরসতির বাবার অভিযোগ তাঁর মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে তার শ্বশুরবাড়ির লোকজন। বর্ধমানের কেতুগ্রাম থানার নবগ্রামের সজল মাজির মেয়ে সরস্বতীর বছরখানেক আগে বিয়ে হয় বীরভূমের নানুরের মোহনপুর গ্রামের অমল মেটের সাথে। অমল পেশায় গাড়িচালক।  বিয়ের পর সরস্বতী জানতে পারে অন্য কোন মেয়ের সাথে তার স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে। সরস্বতী ব্যাপারটি নিজের বাবা মাকে জানায় তাঁরা সরস্বতীকে আশ্বাস দেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এর মধ্যেই এই অঘটন ঘটে যায়। চোখে রড ঢুকিয়ে, দাঁত ভেঙ্গে, এরপর পুড়িয়ে মারা হয় সরস্বতীকে। সরস্বতীর স্বামী ও শ্বাশুড়ি সহ কয়েকজনের নামে অভিযোগ করা হয়েছে। নানুর থানার পুলিশ সরস্বতীর  শ্বাশুড়িকে আটক করলেও বাকিরা পলাতক।