শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ফ্লোরিডায় যোগব্যায়াম ক্লাসে অজ্ঞাত অস্ত্রধারীর গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, জাগরন

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০২:৩৪ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

ফ্লোরিডার রাজধানী তালাহাসের একটি অভিজাত শপিংমলে অবস্থিত ‘হট ইয়োগা স্টুডিও’তে স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এক অজ্ঞাত অস্ত্রধারীর এলোপাথাড়ি গুলিতে আট ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। তাদের মধ্যে দুইজন পরে মারা যান।

তালাহাস মেমোরিয়াল হেল্থকেয়ারে আহত ছয়জনের চিকিতসা চলছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, বন্দুক হামলাকারী গুলি করা শুরু করলে ক্লাসে থাকা এক ব্যক্তি নিজের পিস্তল বের করে তাকে ধাওয়া করেন, এক পর্যায়ে বন্দুকধারী আত্মহত্যা করে।

“ঘটনাস্থল দেখে মনে হচ্ছে, ক্লাসে থাকা ব্যক্তিরা বন্দুকধারীর বিরুদ্ধে শুধু ঘুরেই দাঁড়াননি বরং অন্যদের বাঁচানোর চেষ্টাও করেছেন।”

হামলাকারী একজনই ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তার পরিচয় এবং যোগব্যায়াম ক্লাসে থাকা ব্যক্তিদের সঙ্গে তার কোনো বিবাদ ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।