বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৩ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১১:৪৩ পিএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

 পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর। 

সংবাদদাতা, মালবাজার, ১১ জুন। 

মঙ্গলবার বিকালে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের মৌলানী গ্রাম পঞ্চায়েত অধীনে মৌলানী রেলগেট এলাকায়। কিশোরের নাম পাপাই মন্ডল (১৭)। 
স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার বিকালে রেলগেট এলাকায় একটি পুকুরে স্নান করতে নামে ওই কিশোর। আচমকা তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘন্টা খানেক ধরে চেষ্ঠার পর দেহ উদ্ধার করে এবং দ্রুত ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় শোকে ভেঙে পড়েছে পরিবারের লোকজন।