কেরালায় কাজে গিয়ে মৃত্যু ইটাহারের শ্রমিকের
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৭ এএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১০:০৭ এএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার
ইটাহারঃ
ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম জালালুদ্দিন আহাঃ (৩৫)। উঃ দিনাজপুরের ইটাহার ব্লকের অন্তর্গত কাপাশিয়া গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামের বাসিন্দা জালালুদ্দিন।পরিবার সূত্রে জানা যায়, কেরালায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন ওই ব্যক্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান চিকিৎসকদের। মঙ্গলবার গভীর রাতে জালালুদ্দিন এর মৃত্যুর খবর এলাকায় পৌঁছোতেই শোকের ছায়া নেমে আসে রাধানগর এলাকায়। ঘটনার তদন্ত চলছে।
