হাতির আক্রমণে যুবক আহত
দেবজ্যোতি মুখার্জী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার
মালবাজার
রবিবার রাত ৮ টা নাগাদ হাতির আক্রমণে মারাত্মক ভাবে জখম হয় এক যুবক। যুবকের নাম মিলন উরাও (২৬) বাড়ি ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত অধীনে বাবুজোত এলাকায়। স্থানীয় সুত্রে জানাগেছে, গতকাল বিকালে জখম মিলন উরাও তারঘেরা এলাকায় এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন। রাত ৮ নাগাদ একটি সাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে বাবুজোত অভিমুখে রওনা দেয়। রাজ্য সরক ধরে আসার সময় ওদলাবাড়ি চাবাগানের কাছে আচমকা এক বুনো হাতির সামনে পড়ে যায়। হাতিটি তাকে শুরে পেচিয়ে আছাড় মারে। ভাগ্যক্রমে মিলন এক নালার মধ্য পড়ে। কিন্তু, হাতিটি তার সাইকেলটি দুমড়ে মুচড়ে দেয়। এরপর হাতি চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বন দপ্তরে খবর দেয়। বনকর্মীরা তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
হাসপাতালের বেডে বসে মিলন জানায়, খুব ভাগ্যক্রমে বেচে গেছি। বনদপ্তর সুত্রে জানাগেছে ওই জখম যুবকের চিকিৎসার খরচ বনদপ্তর বহন করবে।
