চাঁচল যুবশক্তির উদ্যোগে মোমবাতি মিছিল
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:২৮ এএম, ১০ জুন ২০১৯ সোমবার | আপডেট: ১২:২৮ এএম, ১০ জুন ২০১৯ সোমবার
রবিবার সন্ধ্যায় চাঁচল যুব শক্তির উদ্যোগে, চাঁচল শহরে মোমবাতি মিছিল বের করা হয়। এই মিছিলটিকে প্রতিবাদ মিছিল বলা যেতে পারে। আড়াই বছরের ছোট্ট শিশু টুইঙ্কেল শর্মার ধর্ষক ও খুনীদের শাস্তির দাবীতে এই মৌন মিছিল সংঘটিত হয়।
আজকের মিছিলে উদ্যোক্তা বাবু সরকার, সহযোগীতায় জ্যাকী দাস ও রকি খানের সভাপতিত্বে উৎপত্তিস্থল চাঁচল সিদ্ধেশ্বরী মাঠ থেকে শুরু পুরো চাঁচল শহর 150 জন যুব পদযাত্রায় পরিক্রমা করে। চাঁচল সুভাষ মোড়ে প্রতিপ্রকৃতীর সামনে মোমবাতি প্রজ্জলন করা হয় এবং তার আত্মার শান্তি কামনা করা হয়। এই মিছিলের মাধ্যমে দোষীদের দ্রুত শাস্তির দাবী জানানো হয়েছে। এই রকম একটি মিছিল চাঁচল এলাকায় একটা আলোড়ন সৃষ্টি করেছে।
