সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সারা রাজ্যের সাথে মালদা শহরে বিজেপির পথ অবরোধ ও বিক্ষোভ

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০১ পিএম, ৯ জুন ২০১৯ রোববার | আপডেট: ১১:০১ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

মালদা

উত্তর ২৪ পরগনার সন্দেশ খালিতে চার বিজেপি কর্মীকে খুন করার অভিযোগে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে মালদা শহরের রথবাড়ি মোরে ৩৪ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করল মালদা জেলার

 বিজেপির কর্মী সমর্থকেরা।রবিবার দুপুরেমালদা শহরের রথবাড়ি মোরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। পথ অবরেধের খবর পেয়ে ছুটে আসে মালদা ইংরেজবাজার থানার পুলিশ। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলার বিজেপি সক্রিয় কর্মী তথা আইনজীবী অমিতাভ মৈত্র, বিজেপি নেত্রী সুতপা মুখার্জি সহ জেলা হাজার খানিক বিজেপি সমর্থক ও নেতৃত্বরা।