বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিজয় মিছিল থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম বিজেপি নেতা

পুষ্প প্রভাত প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ৯ জুন ২০১৯ রোববার | আপডেট: ০৯:৫৪ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

মালবাজার

বিজয় মিছিল থেকে ফেরার পথে সরক দুর্ঘটনায় জখম হলেন বিজেপি নেতা মানিক বৈদ্য। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল ৩টা নাগাদ মাল -- বড়দিঘী সরকে হাড়িয়া মোরের কাছে। স্থানীয় লোকজন দ্রুত তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে উত্তর বংগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিজেপির মাল টাউন মন্ডল সভাপতি পঙ্কজ তেওয়ারি জানান, আজ আমাদের কুমলাই এলাকায় অভিনন্দন মিছিল ছিল।আমরা পথ অবরোধ কর্মসূচিতে ছিলাম। উনি অভিনন্দন মিছিলে গিয়েছিল। মিছিল সেরে নিজে  বাইক চালিয়ে ফিরছিলেন। হাড়িয়া মোরের কাছে বন্যপ্রান অফিসের সামনে এক গাড়ির সাথে সংঘর্সে জখম হয়। আমরা দলীয় কর্মীরা ওনাকে দেখতে শিলিগুড়ি যাচ্ছি।