শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাজ্য জুড়ে খুন সন্ত্রাসের প্রতিবাদে ডুয়ার্সে বিজেপির পথ অবরোধ

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ৯ জুন ২০১৯ রোববার | আপডেট: ০৫:৪২ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

মালবাজার

রাজ্য জুরে খুন সন্ত্রাসের প্রতিবাদে রবিবার দুফুর দুটো থেকে তিনটা পর্যন্ত ১ ঘন্টার পথ অবরোধ করল বিজেপি। মাল, নাগরাকাটা, চালসা, ওদলাবাড়ি,বাগরাকোট সহ বিভিন্ন এলাকায় জাতীয় সরকের উপর এই পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। 

রবিবার ডুয়ার্সের হাট বার। চাবাগান গুলিতে সাপ্তাহিক ছুটির দিন। চা শ্রমিকরা দল বেধে হাটে আসে। ডুয়ার্সের মাল, ওদলাবাড়ি, মেটেলি, চাম্পাগুড়ি, লোকসানে হাট বসে। এই পথ অবরোধের ফলে বিভিন্ন স্থানে যানবাহন চলাচল থেমে যায়। চরম দুর্ভোগে পড়ে হাট বাজারে আসা মানুষ। প্রচন্ড গরমে পিচ গলা রাস্তায় দাঁড়িয়ে মানুষজন হাসপাস করতে থাকে। 

৩ টার পর আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়।