রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত  মৃতদেহ উদ্ধার মেটেলিতে

পুষ্প প্রভাত সংবাদদাতা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৩৪ এএম, ৯ জুন ২০১৯ রোববার | আপডেট: ১১:৩৪ এএম, ৯ জুন ২০১৯ রোববার

মালবাজার

শুক্রবার দুপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হলো এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের মুর্তি চা বাগানের ফ্যাক্টরি লাইন শ্রমিক বস্তিতে। মৃতার নাম নেহা সাওতাল (২৪)। স্থানীয় সুত্রে জানাগেছে, এদিন সকালেও মৃতা স্বাভাবিক ছিল। দুপুরে আচমকা তার ঘরে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে মেটেলি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। মৃত্যুর কারন খুঁজতে পুলিশ তদন্তে নেমেছে।