বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

রাতের অন্ধকারে শহর থেকে চাবাগান দাপিয়ে বেড়াল বুনো হাতি

পুষ্পপ্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:৪৪ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৪ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার

 রাতের অন্ধকারে শহর থেকে চাবাগান দাপিয়ে বেড়াল বুনো হাতি। 

সংবাদদাতা, মালবাজার, ৬ জুন

ডুয়ার্স এলাকায় এখন লোকালয়ে হাতি ও চিতার হানা দৈনন্দিন ঘটনা। এতদিন চাবাগান ও বনবস্তি এলাকায় এই উপদ্রব থাকলেও এখন শহরেও হাতি এসে তান্ডব করে চলে যাচ্ছে। বুধবার রাতে এমনটাই ঘটলো ওদলাবাড়ি শহরের একাধিক পাড়ায়। কাঠাল গাছ থেকে কাঠাল পেড়ে খায়। পরে আবার বনে ফিরে যায়। 
জানাগেছে, বুধবার রাত ১১ ভুট্টাবাড়ি বনাঞ্চল থেকে তিনটি হাতি চেল নদী পেরিয়ে মানাবাড়ি চাবাগানে চলে আসে। শ্রমিক বস্তিতে তান্ডব শুরু করে। শ্রমিকদের প্রতিরোধে দুটি হাতি ফিরে গেলেও একটি হাতি ওদলাবাড়ি ডিপোপাড়া এলাকায় ঢুকে তান্ডব শুরু করে। কাঠাল পেড়ে খায়। একজন হাতির সামনে পড়ে পালাতে গিয়ে কাচে পা কেটে জখম হয়।   বাসিন্দারা সবাই বেরিয়ে এসে হাতি তাড়াতে তৎপর হয়। হাতিটি সেখান থেকে রেললাইন পেরিয়ে আন্দাঝোড়া বাধের উপর চলে আসে। সেখানের বাসিন্দারা সবাই জেগে উঠে হাতি তাড়াতে শুরু করে। এরপর এদিকওদিক দাপাদাপি করে অবশেষে ওদলাবাড়ি চাবাগান হয়ে আপালচাদ বনাঞ্চলে ফিরে যায়। স্থানীয় লোকজন জানায় এভাবে শহরের বুকে হাতি আসেনা এই ঘটনায় শহরবাসীর মনে আতংক ছড়িয়েছে।