কৃষিসেচ ও সমবায় দফতরের উদ্যোগে ইফতার মহফিল
উজির আলি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫০ এএম, ৩ জুন ২০১৯ সোমবার | আপডেট: ১০:৫০ এএম, ৩ জুন ২০১৯ সোমবার
চাঁচল:
রবিবার চাঁচলের আদর্শপল্লীতে, মালদা জেলা পরিষদ কৃষি সেচ ও সমবায়ের কর্মাদক্ষ রফিকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইফতার মজলিশ। সপ্তাহখানেক আগে গেল ঝড়ের ফসলের ক্ষয়ক্ষতির আলোচনার পরে ইফতার শুরু হয়।
স্থানীয় নূরী জামে মসজিদের ইমাম সাহেবের
মুনাজাতের মধ্য দিয়ে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অতিথি ও স্থানীয়দের সহযোগীতায় সাফল্য মন্ডিত হয় ইফতার। এদিন শতখানেক আমন্ত্রিত ব্যক্তি ইফতার মহফিলে সামিল হন বলে খবর।
