বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বীরভূমে ফের বোমা উদ্ধার

খান আরশাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ২ জুন ২০১৯ রোববার | আপডেট: ০৫:৪৮ পিএম, ২ জুন ২০১৯ রোববার

বীরভূমের ফের বোমা উদ্ধার কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের পছিয়াড়া গ্রাম থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় এক বাসিন্দা গ্রামের একটি পুকুরপাড়ে একটি খেজুর গাছের তলায় বোমাগুলি দেখতে পান। বোমাগুলি একটি বালতিতে ভরা ছিল। প্রায় পনেরোটি বোমা ছিল বলে জানা যায়। পরে দুবরাজপুর থানার পুলিশ ও বোম্ব স্কোয়াডের লোক পৌঁছে বোমা গুলি সেখান থেকে উদ্ধার করে নিস্ক্রিয় করে। ভোট পরবর্তি সময়ে জেলায় এভাবে বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়।