পবিত্র ঈদ উপলক্ষে পদ্মশ্রী করিমুল হকের সহযোগীতা দুস্থদের
পুষ্পপ্রভাত প্রতিবেদক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:০৮ পিএম, ১ জুন ২০১৯ শনিবার | আপডেট: ১১:০৮ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
মালবাজার -: বুধবার পবিত্র ঈদ উপলক্ষে পদ্মশ্রী করিমুল হক এগিয়ে এলেন দুস্থদের সহযোগীতা করতে। এলাকার দুস্থ কিছু পরিবারের হাতে এদিন তিনি তুলে দিলেন খাবার সহ পোশাক। করিমুল হক বলেন, ঈদের আনন্দে যাতে কেউ বঞ্চিত না হন সেজন্য এই উদ্যোগ। দুস্থদের হাতে তাই আজ ঈদের উপহার তুলে দিলেন, তিনি জানান নিজের সামর্থ্য অনুযায়ী তিনি এই উপহার গুলি তুলে দেন। অনেকেই আছে যারা ঈদের খরভ যোগাতে পারেনা, সেই সকল দুস্থ পরিবার যাতে কেউ আনন্দ থেকে দূরে সরে না থাকতে পারে তাই এদিদিন নিজের বাসভবনে এই উপহার তুলে দেন তিনি।
