বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দুস্কৃতির ছোড়া গুলিতে গুলিবিদ্ধ সুজাপুরের যুবক

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩২ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

মালদা

দুস্কৃতির ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আটটা চল্লিশ নাগাদ মালদা কালিয়াচক থানার গয়েশবাড়ির জলাপাড়ায় এলাকায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় যুবককে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা শহরের এপোলো নার্সিংহোমে ভর্তি করে। প্রায় ২ ঘন্টা অস্ত্রোপচারের পর আক্রান্ত যুবকের শরীরের ভিতর থেকে গুলি বের করতে সক্ষম হন চিকিৎসকেরা, বর্তমানে আক্রান্ত যুবক চিকিৎসাধীন মালদা এপোলো নার্সিংহোমে। ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম আকরাম আলী ( বকুল) (৪০)। তার বাড়ি মালদা কালিয়াচক থানার সুজাপুরের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, টাকা পয়সার সংক্রান্ত বিবাদের জেরেই এই গুলির ঘটনা ঘটেছে। মালদা জেলা পুলিশের এক কর্তা বলেন, কালিয়াচকের গয়েশবাড়িতে এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা গুলি মারল তা নিয়ে তদন্ত চলছে। গুলিবিদ্ধ যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।