নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান রাজনগরে
খান আরশাদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার | আপডেট: ১২:৪৪ পিএম, ২৮ মে ২০১৯ মঙ্গলবার
খান আরশাদ, রাজনগর
বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল রাজনগরে। রাজনগরের ডাকবাংলোয় বিশিষ্ট শিক্ষক কানাই লাল মন্ডলের উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানে কেরিয়ার ডাইরেকশন নামে একটি শিক্ষা শিবিরের ছাত্র ছাত্রীরা নাচ,গান ও কবিতা আবৃতিতে অংশ নেয়। পাশাপাশি উপস্থিত শিক্ষক শিক্ষিকারাও নজরুলের জীবনাদর্শ ও তাঁর কর্মজীবন নিয়ে তাঁরা মূল্যবান বক্তব্য পেশ করেন। উপস্থিত ছিলেন শিক্ষক কানাইলাল মন্ডল, ছড়াকার অমর মালী, শিক্ষক রাহি খান সহ অন্যান্যরা।
