সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মালদা সহ দক্ষিনবঙ্গ জুড়ে ভূমিকম্পে আতঙ্ক

খান আরশাদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২৬ মে ২০১৯ রোববার | আপডেট: ০৩:০৬ পিএম, ২৬ মে ২০১৯ রোববার

আজ রবিবার সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ রাজ্যের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হল। দক্ষিনবঙ্গের বীরভূম, বাঁকুড়া, বর্ধমান জেলায় এই কম্পন অনুভূত হয়। বীরভূমের সিউড়ী, রাজনগর, দুবরাজপুর প্রভৃতি জায়গায় সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ মাত্র কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। স্বাভাবত:ই জনমানসে আতঙ্ক ছড়ায়। বহু মানুষই ভয়ে বাড়ীর বাইরে বেরিয়ে আসেন। কিন্তু এই কম্পন ক্ষণস্থায়ী হওয়ায় আপাতত কোন জায়গা থেকে কোনরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বাঁকুড়া বলে জানা গেছে।ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৮ । ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির খবর জানা না গেলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।